যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,

দেখা হয়েছে: 27

Bangla Lyrics

যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,
সে কি আজ দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে ।।

ও কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি ।
আজি কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি ।
ও কি তার, চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে ।।

না গো না, দেয় নি ধরা, হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে ।
মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে ।

সে বুঝি লুকিয়া আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে-
ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে ।।

Transliteration in English

je kebal paliye beray, drishti eray, dak diya jay inggite,
se ki aj dil dhara gandhe-bhara basnter ei sanggite ।।
o ki tar uttriy oshokshakhay uthal duli ।
aji ki palashabne oi se bulay ranger tuli ।
o ki tar, charan pare tale tale mallikar oi bhanggite ।।
na go na, dey ni dhara, hasir bhara dirghshbase jay bhese ।
miche ei hela-dolay manke bholay, dheu diye jay sbapne se ।
se bujhi lukiya ase bichchederai rikt rate,
nayner arale tar nitj-jagar asan pate-
dheyaner barnachtay bjathar range manke se ray ranggite ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,” গানটি কে গেয়েছেন?
“যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,” গানের গীতিকার ও সুরকার কে?
“যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,” কোন বিভাগের গান?
“যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে,” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।