যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে

দেখা হয়েছে: 2.7K

Bangla Lyrics

যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।

যে দেশেতে পাজরা পানশি উজান ভাটি চলে
যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে।
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।

যে দেশেতে নদ-নদীরা এক সাগরে মিশে
আমরা সবাই নিত্য খুশি সে দেশ ভালবেসে।

যে দেশেতে সাখের কলসি নদীর ঘাটে আসে
যে দেশেতে খুশির জোয়ার সকল বারো মাসে।
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।

Transliteration in English

je deshete shapla shaluk jhiler jale bhase
je deshete kalmi kamal kanak haye hase
se amader janmbhumi matribhumi bangladesh, bangladesh, bangladesh।।
je deshete pajra panshi ujan bhati chale
je deshete majhi malla natun katha bale।
se amader janmbhumi matribhumi bangladesh, bangladesh, bangladesh।।
je deshete nad-nadira ek sagre mishe
amra sabai nitj khushi se desh bhalbese।
je deshete sakher kalsi nadir ghate ase
je deshete khushir joar sakal baro mase।
se amader janmbhumi matribhumi bangladesh, bangladesh, bangladesh।।