রাইকে সাজাও সখীগণ, মেঘেরই বরণ

দেখা হয়েছে: 3

Bangla Lyrics

রাইকে সাজাও সখীগণ, মেঘেরই বরণ।।

হস্তে লইয়া কেশ মঞ্জরী, কোন সখী বান্ধিয়াছে বেণী
নয়নে কাজল রেখা দিছে কোন জন?

কপালে সিন্দুরের বিন্দু, শোভে যেন পূর্ণ ইন্দু
কর্ণে চাকি নাকে বেশর পরায় কোন জন?

গলেতে মুকুতার মালা, উরুতে মেখলা বেরা
কটিতে কিঙ্কিণী বেরা, চরণে বাজন।

পৈরনে কুমকুম শাড়ি, পরিলেক যত্ন করি,
উপমা নাহিক প্যারী রূপেরি কিরণ।

ধরিয়া শ্যামের ঠামে, বসাইল শ্যামের বামে
প্রেমভরে রসবতী, চঞ্চল নয়ন।

Transliteration in English

raike sajao sakhigan, megherai baran।।
haste laiya kesh manjri, kon sakhi bandhiyache beni
nayne kajal rekha diche kon jan?
kapale sindurer bindu, shobhe jen purn indu
karne chaki nake beshar paray kon jan?
galete mukutar mala, urute mekhla bera
katite kingkini bera, charne bajan।
poirne kumkum shari, parilek jatn kari,
upma nahik pjari ruperi kiran।
dhariya shjamer thame, basail shjamer bame
premabhre rasabti, chanchal nayan।