রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান

দেখা হয়েছে: 94

Bangla Lyrics

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।

পথে চলি, শুধায় পথিক ‘কী নিলি তোর দান’ ॥

দেখাব যে সবার কাছে এমন আমার কী-বা আছে,

সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥

ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন–

অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।

বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়,

তারি গলার মাল্য ক’রে করব মূল্যবান ॥

রাগ: পিলু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শিলাইদহ

Transliteration in English

rajpurite bajay bashi belashesher tan।
pathe chali, shudhay pathik ‘ki nili tor dan’ ॥
dekhab je sabar kache   eman amar ki-ba ache,
sangge amar ache shudhu ei kakhani gan ॥
ghare amar rakhte je hay bahu loker man–
onek bashi, onek kasi, onek ayojan।
badhur kache asar belay   ganti shudhu nilem galay,
tari galar malj k’re karab muljban ॥
rag: pilu
tal: trital
rachnakal (banggabd): 1320
rachnakal (khrishtabd): 1914
rachnasthan: shilaidah

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান” গানটি কে গেয়েছেন?
“রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান” গানটির শিল্পী: রাজেশ্বরী দত্তরাজেশ্বরী দত্ত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান” গানের গীতিকার ও সুরকার কে?
“রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান” কোন বিভাগের গান?
“রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।