শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়

দেখা হয়েছে: 237

Bangla Lyrics

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।।

সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা–
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো।।

হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়।।

Transliteration in English

shudhu tomar bani nay go, he bandhu, he priy,
majhe majhe prane tomar parashkhani diyo।।
sara pather klanti amar sara diner trisha
keman kare metab je khuje na pai disha–
e adhar je purn tomay sei katha baliyo।।
hriday amar chay je dite, kebal nite nay,
baye baye beray se tar ja-kichu sanchay।
hatkhani oi bariye ano, dao go amar hate
dharab tare, bharab tare, rakhab tare sathe,
ekla pather chala amar karab ramniy।।