প্রান্তর

দেখা হয়েছে: 409

শিল্পী: শিরোনামহীনঅ্যালবাম: নিয়ন আলোয় স্বাগতমসুরকার: তুষারগীতিকার: তুহীন/জিয়াবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

ছেলেবেলায় ……
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা

সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা

দেখি ……
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে ……

স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়

ছেলেবেলায় ……
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা

সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো
ছেলেবেলা।

Transliteration in English

chelebelay ……
phele asa dirghshbas
okarne katha bala
amar pathachla
sei kabekar hariye jaoa
ghuri sutoy chandmakha
chelebela
dekhi ……
e khola prantre
sbapn amarai bhese jay
du’chokhe ……
sbapn dekhar ekdin
smritir michil niye ei obelay
galp balar kondin
purno sanglape onek ojanay
chelebelay ……
phele asa path dhare
okarne katha bala
okarne path chala
sei kabekar dupurbela
chupichupi ghum palano
chelebela।