সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

দেখা হয়েছে: 231

Bangla Lyrics

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।

জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

কোন্‌ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।।

Transliteration in English

sarthak janam amar janmechi ei deshe।
sarthak janam, ma go, tomay bhalobese।
jani ne tor dhanaratan ache ki na ranir matan
shudhu jani amar ongg juray tomar chayay ese।
kon banete jani ne phul gandhe eman kare akul
kon gagne othe re chad eman hasi hese।
akhi mele tomar alo pratham amar chokh juralo
oi alotei nayan rekhe mudab nayan sheshe।।