হে মাধবী দ্বিধা কেন

দেখা হয়েছে: 29

Bangla Lyrics

হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি–
আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি।।

বাতাসে লুকায়ে থেকে কে যে তোরে গেছে ডেকে,
পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি।।

কখন্‌ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি,
চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি।

বকুল পেয়েছে ছাড়া, করবী দিয়েছে সাড়া,
শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি।।

Transliteration in English

he madhbi, dbidha ken, asibe ki phiribe ki–
anginate bahirite man ken gel theki।।
batase lukaye theke   ke je tore geche deke,
patay patay tore patr se je geche lekhi।।
kakhn dakhin hate ke dil duyar theli,
chamki uthil jagi chameli nayan meli।
bakul peyeche chara,   karbi diyeche sara,
shirish shihri uthe dur hate kare dekhi।।