তরী আমার হঠাৎ ডুবে যায়

দেখা হয়েছে: 97

Bangla Lyrics

তরী আমার হঠাৎ ডুবে যায়
কোন্‌খানে রে
কোন্‌ পাষাণের ঘায়॥

নবীন তরী নতুন চলে,
দিই নি পাড়ি অগাধ জলে–
বাহি তারে খেলার ছলে
কিনার-কিনারায়॥

ভেসেছিলেম স্রোতের ভরে,
একা ছিলেম কর্ণ ধ’রে–
লেগেছিল পালের ‘পরে
মধুর মৃদু বায়।
সুখে ছিলেম আপন-মনে,
মেঘ ছিল না গগনকোণে–
লাগবে তরী কুসুমবনে
ছিলেম সেই আশায়॥

Transliteration in English

tari amar hathaৎ dube jay
konkhane re
kon pashaner ghay॥
nabin tari natun chale,
dii ni pari ogadh jale–
bahi tare khelar chale
kinar-kinaray॥
bhesechilem sroter bhare,
eka chilem karn dh’re–
legechil paler ‘pare
madhur mridu bay।
sukhe chilem apan-mane,
megh chil na gagankone–
lagbe tari kusumabne
chilem sei ashay॥