হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
দেখা হয়েছে: 783
Bangla Lyrics
হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
চিত্তের অবসাদ দূর কর কর দূর
ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।।
ধনুকে টঙ্কার হানো হানো,
গীতার মন্ত্রে জীবন দানো;
ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।।
মৃত্যু জীবনের শেষ নহে নহে –
শোনাও শোনাও – অনন্ত কাল ধরি’
অনন্ত জীবন প্রবাহ বহে।
দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চল
ছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল;
বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।।
Transliteration in English
he parthsarthi! bajao bajao panchajanj shangkh chitter obsad dur kar kar dur bhay–bhit jane kar he nihshangk।। dhanuke tangkar hano hano, gitar mantre jiban dano; bholao bholao mritju–atangk।। mritju jibner shesh nahe nahe – shonao shonao – onant kal dhari’ onant jiban prabah bahe। durmad durant jouban–chanchal chariya asuk ma’r sneh–onchal; bir santanadal karuk sushobhit matri–ongk।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানটি শুরু হয়:
হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
বসাদ দূর কর কর দূর
ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।।
ধনুকে টঙ্কার হানো হানো,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানটি কে গেয়েছেন?
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানটির শিল্পী: অঞ্জলী মুখার্জী। অঞ্জলী মুখার্জী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম।
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।