হে পার্থসারথী
দেখা হয়েছে: 102
Bangla Lyrics
হে পার্থসারথী!
বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
চিত্তের অবসাদ দূর কর কর দূর
ভয়-ভীত জনে কর হে নিঃশঙ্ক।।
ধনুকে টংকার হানো হানো,
গীতার মন্ত্রে জীবন দানো;
ভোলাও ভোলাও মৃত্যু-আতংক।।
মৃত্যু জীবনের শেষ নহে নহে
শোনাও শোনাও-অনন্ত কাল ধরি’
অনন্ত জীবন প্রবাহ বহে।
দুর্দম দুরন্ত যৌবন-চঞ্চল
ছাড়িয়া আসুক মা’র স্নেহ-অঞ্চল;
বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ-অঙ্ক।।
Transliteration in English
he parthsarthi! bajao bajao panchajanj shangkh chitter obsad dur kar kar dur bhay-bhit jane kar he nihshangk।। dhanuke tangkar hano hano, gitar mantre jiban dano; bholao bholao mritju-atangk।। mritju jibner shesh nahe nahe shonao shonao-onant kal dhari’ onant jiban prabah bahe। durdam durant jouban-chanchal chariya asuk ma’r sneh-onchal; bir santanadal karuk sushobhit matri-ongk।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হে পার্থসারথী” গানটি কে গেয়েছেন?
“হে পার্থসারথী” গানটির শিল্পী: অঞ্জলী মুখার্জী। অঞ্জলী মুখার্জী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“হে পার্থসারথী” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“হে পার্থসারথী” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হে পার্থসারথী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।