আজি বসন্ত জাগ্রত দ্বারে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গীতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো। এই
বাহির-ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে—
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে।
মোর পরানে দখিনবায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে—
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে লাগিছে।
ওহে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।

Transliteration in English

Aaji basonto jaagroto dwaare.
Tabo aboguntthito kuntthito jibone
Koro na birombito taare.
Aaji khuliyo hridayodol khuliyo,
Aaji bhuliyo aapon-por bhuliyo,
Ei songeetomukhorito gagone
Tabo gandho tarongiya tuliyo.
Ei baahir bhubone disha haaraye
Diyo chhoraye maadhuri bhaare bhaare.
Eki nibiro bedona bonomaajhe
Aaji pallobe pallobe baaje -
Dure gagone kaahar patho chaahiya
Aaji byakulo bosundhora saaje.
Mor porane dokhinobaayu laaghichhe,
Kaare dwaare dwaare karo haani maagichhe -
Ei sourobhobihwalo rajoni
Kaar charone dharonitole jaagichhe.
Ohey sundoro, ballabho , kaanto,
Tabo gombhiro aahwan kaare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি বসন্ত জাগ্রত দ্বারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি বসন্ত জাগ্রত দ্বারে” গানটি শুরু হয়:

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
বগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি বসন্ত জাগ্রত দ্বারে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি বসন্ত জাগ্রত দ্বারে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি বসন্ত জাগ্রত দ্বারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি বসন্ত জাগ্রত দ্বারে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান