দেখে যা, দেখে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
দেখে যা, দেখে যা দেখে যা লো তোরা সাধের কাননে মোর
আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে—
হেথায় জোছনা ফুটে, তটিনী ছুটে, প্রমোদে কানন তোর।
আয় আয় সখী, আয় লো হেথা, দুজনে কহিব মনের কথা।
তুলিব কুসুম দুজনে মিলি রে—
সুখে গাঁথিব মালা, গণিব তারা, করিব রজনী ভোর
এ কাননে বসি গাহিব গান, সুখের স্বপনে কাটাব প্রাণ,
খেলিব দুজনে মনের খেলা রে—
প্রাণে রহিবে মিশি দিবসনিশি আধো-আধো ঘুমঘোর।
Transliteration in English
Dekhe ja dekhe ja dekhe ja lo tora saadher kaanone mor Aamar saadher kusum utthechhe phutiya, maloy bohichhe surobhi lutiya re - Hethay jochona phute, totini chhute, promode kaanon bhor. Aaye aaye sokhi, aaye lo hetha, dujone kohibo moner katha. Tulibo kusum dujone mili re - Sukhe gaanthibo maala, gonibo taara, koribo rajoni bhor. E kaanone bosi gaahibo gaan, sukher swapone kaatabo praan, Khelibo dujone moner khela re - Praane rohibe mishi dibosonishi aadho aadho ghumoghor.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দেখে যা, দেখে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দেখে যা, দেখে যা দেখে যা লো তোরা সাধের কাননে মোর
আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে—
হেথায় জোছনা ফুটে, তটিনী ছুটে, প্রমোদে কানন তোর।
আয় আয় সখী, আয় লো হেথা, দুজনে কহিব মনের কথা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।