আজি বিজন ঘরে নিশীথরাতে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে—
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি—
তোমার আছে তো হাতখানি॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই
আনি। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।

Transliteration in English

Aaji bijan ghare nishithraate aasbe jodi shunyo haate -
Aami taaite ki bhoy maani !
Jaani jaani , bondhu jaani -
Tomar aachhe to haatkhaani.
Chaawa-paawar pathe pathe din ketechhe konomote,
Ekhon samay holo tomar kaachhe aapnake dii aani.
Aandhar thaakuk dike dike aakash-andho-kora,
Tomaar paros thakuk aamar-hriday-bhora.
Jibondolay dule dule aaponare chhilem bhule,
Ekhon jibon maron du dik diye nebe aamay taani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানটি শুরু হয়:

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে—
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি—
তোমার আছে তো হাতখানি॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি বিজন ঘরে নিশীথরাতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান