আজি যত তারা তব আকাশে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে।
নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
তব নিকুঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে।
দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উছাসে।
আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে বাঁশরির সুরে বিলাসে।
Transliteration in English
Aaji jato taara tabo aakashe Sabe mor praano bhori prokashe. Nikhilo tomaro esechhe chhutiya, mor maajhe aaji porechhe tutiya hey, Tabo nikunger manjori jato aamari ange bikashe. Dike digonte jato aanondo lobhiyachhe ek gobhiro gandho, Aamar chitte mili ekotre tomaro mondire uchhaase. Aaji konokhane kaareo na jaani, Shunite na paai aaji karo baani hey, Nikhilo nishwas aaji e bokkhe bnaashorir sure bilase.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি যত তারা তব আকাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে।
নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
ঙ্গে বিকাশে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।