গেল গেল নিয়ে গেল

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে।
‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে
দিলাম তরী— উপায় না দেখি আর
এ তরঙ্গ হতে। দাঁড়াতে পাই নে স্থান, ফিরিতে না
পারে প্রাণ— বায়ুবেগে চলিয়াছি
সাগরের পথে। জানিনু না, শুনিনু না,
কিছু না ভাবিনু— অন্ধ হয়ে একেবারে তাহে
ঝাঁপ দিনু। এত দূর ভেসে এসে ভ্রম যে
বুঝেছি শেষে— এখন ফিরিতে কেন হয়
গো বাসনা। আগেভাগে, অভাগিনী, কেন
ভাবিলি না। এখন যে দিকে চাই কূলের
উদ্দেশ নাই— সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে
ঘোর। স্রোতপ্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে,
শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর।

Transliteration in English

Gelo gelo niye gelo e pranoyshrote
'Jaabo na' 'Jaabo na' kori bhaasaye dilam tori –
Upaay na dekhi aar e tarongo hote.
Dnaarate paai ne sthaan,     phrite na paare praan –
Baayubege choliyachhi saagorer pathe.
Jaaninu na, shuninu na, kichhu na bhaabinu –
Andho hoye ekebare tahe jhnaap dinu.
Eto dur bhese ese  bhrom je bujhechhi sheshe –
Ekhon phrite keno hoy go baasona.
Aagebhaage, abhaagini, keno bhaabili na.
Ekhon je dike chaai kuler uddesh naai –
Sammukhe aasichhe raatri, aandhar korichhe ghor.
Srotoprotikule jete bal je naai e chite,
Shraanto klaanto abosanno hoyechhe hriday mor.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গেল গেল নিয়ে গেল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গেল গেল নিয়ে গেল” গানটি শুরু হয়:

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে।
‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে
দিলাম তরী— উপায় না দেখি আর
এ তরঙ্গ হতে। দাঁড়াতে পাই নে স্থান, ফিরিতে না

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গেল গেল নিয়ে গেল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গেল গেল নিয়ে গেল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গেল গেল নিয়ে গেল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গেল গেল নিয়ে গেল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান