আজি পল্লিবালিকা অলকগুচ্ছ

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো বকুলফুলের দুলে,
যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে।
ওরা চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায় হাস্যকল্লোল-উছল গীতিকায়
বেণুমর্মরমূখর পবনে তরঙ্গ তুলে।
আজি নীপশাখায়-শাখায় দুলিছে পুষ্পদোলা,
আজি কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।
মেঘপুঞ্জ গরজে গুরু গুরু, বনের বক্ষ কাঁপে দুরু দুরু—
স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে।

Transliteration in English

Aaji   pollibaalika alokoguchchho saajalo   bokulophuler dule,
Jeno   meghoraaginirochito ki sur dulalo karnomule.
Ora    cholechhe kunjochchhaayabithikay   haasyakallolo-uchhalo gitikay
Benumarmaromukharo pabone taronga tule.
Aaji   niposhaakhay-shaakhay dulichhe pushpodola,
Aaji   kule kule tarolo prolaape jomuna kalarola.
Meghopunjo garoje guru guru,   boner bokkho knaape duru duru -
Swapnoloke path haaranu monero bhule.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” গানটি শুরু হয়:

লকগুচ্ছ সাজালো বকুলফুলের দুলে,
যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে।
ওরা চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায় হাস্যকল্লোল-উছল গীতিকায়
বেণুমর্মরমূখর পবনে তরঙ্গ তুলে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি পল্লিবালিকা অলকগুচ্ছ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান