তোর ভিতরে জাগিয়া কে যে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
তোর ভিতরে জাগিয়া কে যে,
তারে বাঁধনে রাখিলি বাঁধি। হায়
আলোর পিয়াসি সে যে তাই
গুমরি উঠিছে কাঁদি। যদি
বাতাসে বহিল প্রাণ
কেন বীণায় বাজে না গান,
যদি গগনে জাগিল
আলো কেন নয়নে লাগিল আঁধি?
পাখি নবপ্রভাতের বাণী
দিল কাননে কাননে আনি,
ফুলে নবজীবনের আশা
কত রঙে রঙে পায় ভাষা।
হোথা ফুরায়ে গিয়েছে রাতি,
হেথা জ্বলে নিশীথের বাতি—
তোর ভবনে ভুবনে কেন
হেন হয়ে গেল আধা-আধি?
Transliteration in English
Tor bhitare jaagiya ke je, Taare bnaadhane rakhili bnaadhi. Haay aalor piyasi se je Taai gumari uthichhe knaadi. Jodi baatase bohilo praan Keno binay baaje na gaan, Jodi gagone jaagilo aalo Keno nayone laagilo aandhi?. Paakhi naboprobhater bani Dilo kaanone kaanone aani, Phule nabojibaner aasha Kato range range paay bhaasha. Hotha phuraye giyechhe raati, Hetha jwale nisheether baati – Tor bhabone bhubane keno Heno hoye gelo aadha-aadhi?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোর ভিতরে জাগিয়া কে যে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোর ভিতরে জাগিয়া কে যে,
তারে বাঁধনে রাখিলি বাঁধি। হায়
আলোর পিয়াসি সে যে তাই
গুমরি উঠিছে কাঁদি। যদি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।