আকাশ আমায় ভরল আলোয়

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে। ওরে
পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস—
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে।
দখিন-হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নুপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস—
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে।

Transliteration in English

Aakash aamay bhorlo aaloy,
Aakash aami bhorbo gaane.
Surer aabir haanbo haaway,
Naacher aabir haaway haane.
Ore palash, ore palash,
Raanga ranger shikhay shikhay
Dike dike aagun jwaalas -
Aamar moner raag raagini
Raanga holo rongin taane.
Dokhin haaway kusumboner
Buker knaapon thaame naa je.
Neel aakashe sonar aaloy
Kochi paatar nupur baaje.
Ore shirish, ore shirish,
Mridu haasir antorale
Gandhojaale shunyo ghiris -
Tomar gandho aamar kantthe
Aamar hriday tene aane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আকাশ আমায় ভরল আলোয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আকাশ আমায় ভরল আলোয়” গানটি শুরু হয়:

আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে। ওরে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আকাশ আমায় ভরল আলোয়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আকাশ আমায় ভরল আলোয়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আকাশ আমায় ভরল আলোয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আকাশ আমায় ভরল আলোয়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান