সতিমির রজনী, সচকিত সজনী

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ন।
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান।
পাপ-মরমর, নির্ঝর-ঝরঝর, কুসুমিত বল্লিবিতান।
তৃষিত নয়নে বনপথপানে নিরখে ব্যাকুল বালা—
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা! সহসা
রাধা চাহল সচকিত, দূরে খেপল মালা— কহল,
সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা। চমকি
গহন নিশি দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে—
কণ্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে। ভনে
ভানু— অব শুন গো কানু, পিয়াসিত গোপিনিপ্রাণ
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান।

Transliteration in English

Satimira rajani sachakita sajani   shunya-nikunja-aranya.
kalayita malaye, subijana nilayae baala birahabishanna.
Nila aakashe, taaraka bhaase, jamuna gaawata gaan,
Paadapa-maramara, nirjhara-jharajhara kusumita ballibitan.
Trishita nayaane, banapatha-paanenirakhe byakulabaala -
Dekh na paawye, aankh phiraawe, gnaathe banaphulamaala.
Sahasa raadha chaahala sachakita dure khepala maala -
Kahala, sajani, shuna bnaashari baaje, kunje aawala kaala.
Chakita gahana nishi, dura dura nishi baajata bnaashi sutaane -
Kanttha milawala dhaladhala jamuna kalakala kallolagaane.
Bhane bhaanu -  aba shunago kaanu, piyasita gopinipraan.
Tnohara pirita bimala amritarasa harashe karabe paan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সতিমির রজনী, সচকিত সজনী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সতিমির রজনী, সচকিত সজনী” গানটি শুরু হয়:

রণ্য।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ন।
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান।
পাপ-মরমর, নির্ঝর-ঝরঝর, কুসুমিত বল্লিবিতান।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সতিমির রজনী, সচকিত সজনী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সতিমির রজনী, সচকিত সজনী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সতিমির রজনী, সচকিত সজনী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সতিমির রজনী, সচকিত সজনী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান