আকাশভরা সূর্য-তারা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার
গান। অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
Transliteration in English
Aakashbhora surjo-taara, bishwobhara praan, Taahari maajhkhaane aami payechhi mor sthaan, Bishmaye taai jaage aamar gaan. Asim kaaler je hillole jowar-bhnaatay bhuban dole Naarite mor raktodhaaray legechhe taar taan, Bishmaye taai jaage aamar gaan. Ghaase ghaase pa phelechhi boner pathe jete, Phuler gandhe chamok lege uttheche mon mete, Chhoriye aachhe aanonderi daan, Bishmaye taai jaage aamar gaan. Kaan petechhi, chokh melechhi, dharar buke praan dhelechhi, Jaanar maajhe ajanare korechhi sandhan, Bishmaye taai jaage aamar gaan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আকাশভরা সূর্য-তারা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার
সীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।