আমার বিচার তুমি করো

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে।
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার কাহারো ‘পরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে—
তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥

Transliteration in English

Aamaro bicharo tumi karo tabo    aapono kare.
Dinero karmo aaninu tomaro    bicharoghare.
Jodi puja kori michha debotar,    shire dhori jodi mithya aachar,
Jodi paapomone kori abichar     kaaharo  pare,
Aamaro bicharo tumi karo tabo    aapono kare.
Lobhe jodi kaare diye thaaki dhukho,    bhoye hoye thaaki dharmobimukho,
Porero piray peye thaaki sukho    khaneko-tare -
Tumi je jiban diyechho aamay   kalonko jodi diye thaaki taay,
Aaponi binasho kori aapnay    mohero bhore,
Aamaro bicharo tumi karo tabo    aapono kare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার বিচার তুমি করো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার বিচার তুমি করো” গানটি শুরু হয়:

আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে।
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
বিচার কাহারো ‘পরে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার বিচার তুমি করো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার বিচার তুমি করো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার বিচার তুমি করো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার বিচার তুমি করো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান