আলোকের এই ঝর্নাধারায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে
দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে
দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের
জালে আজ এই সকালে ধীরে ধীরে তার
কপালে এই অরুণ আলোর সোনার-কাঠি
ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আজ
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান—
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো
তান। তারে আনন্দের এই জাগরণী
ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।
Transliteration in English
Aaloker ei jharnadhaaray dhuiye daao. Aapnake ei lukiye raakha dhular dhaaka dhuiye daao. Je jon aamar maajhe joriye aachhe ghumer jaale Aaj ei sakale dhire dhire taar kapale Ei orun aalor sonar kaatthi chhnuiye daao. Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa, Sei haawate hridoy aamar nuiye daao. Aaj nikhiler aanondodhaaray dhuiye daao, Moner koner sab dinota molinota dhuiye daao. Aamar paran-binay ghumiye aachhe amritogaan - Taar naaiko baani, naaiko chhando, naaiko taan. Taare aanonder ei jaagorani chhnuiye daao. Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa, Sei haawate hriday aamar nuiye daao.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আলোকের এই ঝর্নাধারায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে
দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে
দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের
জালে আজ এই সকালে ধীরে ধীরে তার
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।