আমার মালায় ফুলের দলে

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার মালায় ফুলের দলে আছে লেখা
বসন্তের মন্ত্রলিপি।
এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
শাহানা রাগিণী এর রাঙা রঙে রঞ্জিত,
মধুকরের ক্ষুধা অশ্রুর ছন্দে,
গন্ধে তার গুঞ্জরে।
আন্ গো ডালা গাঁথ্ গো মালা,
আন্ মাধবী মালতী অশোকমঞ্জরী, আয়
তোরা আয়। আন
করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা
প্রফুল্লমল্লিকা,
আয় তোরা আয়।
মালা পর গো মালা পর্ সুন্দরী—
ত্বরা কর্ গো ত্বরা কর্।
আজি পূর্ণিমারাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ
দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে
আহা। দিস নে মধুরাতি বৃথা বহিয়ে
উদাসিনী হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা—
সুধাপসরা
ধুলায় দেবে শূন্য করি,
শুকাবে বঞ্জুলমঞ্জরী।
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারাপিকবিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে
গো কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো।

Transliteration in English

Aamar maalar phuler dale aached lekha
Basantero montrolipi.
Er maadhurje aachhe jouboner aamontran.
Saahana raagini er raanga range ronjito,
Modhukarer khuda aashruto chhande
Gandhe taar gunjare.
Aan go daala gnaath go maala,
Aan maadhobi maaloti ashokomanjori.
Aay tora aay.
Aan karobi rangan kanchon rajonigandha
Prophullomollika.
Aay  tora aay.
Maala par go maala par sundori,
Twara kar go twara kar.
Aaji purnimaaraate jaagichhe chandroma,
Bokulokunjo
Dokhhinobaatase dulichhe knaapichhe
Tharotharo mridu marmori.
Nrityopara bonagona bonagone sanchore,
Chancholito charono gheri manjiro taar gunjare.
Dis ne modhuraati britha bohiye
Udaasini, haay re.
Subholagono gele chole phire debe na dhara -
Sudhapashora
Dhulay debe shunyo kori,
Shukabe bonjulomanjari.
Chandrokare obhisikto nisithe jhillimukharo bonochhaaye
Tandrahaara-piko-birahokakoli-kujito dokhhinobaaye
Maaloncho mor bhorlo phule phule go,
Kingsukosaakha  chanchal holo dule dule dule go.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার মালায় ফুলের দলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার মালায় ফুলের দলে” গানটি শুরু হয়:

আমার মালায় ফুলের দলে আছে লেখা
বসন্তের মন্ত্রলিপি।
এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
শাহানা রাগিণী এর রাঙা রঙে রঞ্জিত,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার মালায় ফুলের দলে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার মালায় ফুলের দলে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার মালায় ফুলের দলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার মালায় ফুলের দলে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান