আমার মুখের কথা তোমার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার নামেরই ঝঙ্কার।
ঘুমের ’পরে জেগে থাকুক নামের তারা তব,
জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব। সব
আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা,
সকল ভালোবাসায় তোমার নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফ’লে,
রাখব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে।
জীবনপদ্মে সঙ্গোপনে রবে নামের মধু,
তোমায় দিব মরণ-ক্ষণে তোমারি নাম বঁধু।
Transliteration in English
Aamar mukher katha tomar naam diye daao dhuye, Aamar nirabotay tomar naamti raakho thuye. Raktodhaarar chhande aamar dehobinar taar Baajak aanonde tomar nameri jhankar. Ghumer pore jege thaakuk naamer taara tabo, Jaagoraner bhaale aankuk orunlekha nabo. Sab aakankha aashay tomar naamti jwoluk shikha, Sakol bhaalobasay tomar naamti rohuk likha. Sakol kaajer sheshe tomar naamti uthuk phole, Raakhbo knede hese tomar naamti buke kole. Jibonpadde sangopane robe naamer modhu, Tomay dibo maron-khane tomari naam bnodhu.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মুখের কথা তোমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার নামেরই ঝঙ্কার।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।