আমার প্রাণের ’পরে চলে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার প্রাণের ’পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সেযে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে—
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না—সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল—
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে। সে
ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে—
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে
প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এল রে—
কোথা দিয়ে কোথায় গেল সে।

Transliteration in English

Aamar praaner pare chole gelo ke
Basonter baatastukur moto.
Se je chnuye gelo nuye gelo re -
Phul phutiye gelo shato shato.
Se chole gelo bole gelo na -  se kothay gelo phire elo na.
Se jete jete cheye gelo    ki jeno geye gelo -
Taai aapan mone bose aachhi kusumbonete.
Se dheuer mato bhese gechhe chnaader aalor deshe gechhe,
Jekhan diye hese gechhe, haasi taar     rekhe gechhe re -
Mone holo aankir kone aamay jeno deke geche se.
Aami kothay jaabo kothay jaabo bhaabitechhi taai ekla bose.
Se chnaader chokhe buliye gelo ghumer ghor.
Se praaner kothay duliye gelo phuler dor.
Kusumboner upar diye ki katha se bole gelo,
Phuler gandho paagol hoye sange taari chole gelo,
Hriday aamar aakul holo,  nayon aamar mude elo re -
Kotha diye kothay gelo se.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার প্রাণের ’পরে চলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার প্রাণের ’পরে চলে” গানটি শুরু হয়:

আমার প্রাণের ’পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সেযে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে—
ফুল ফুটিয়ে গেল শত শত।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার প্রাণের ’পরে চলে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার প্রাণের ’পরে চলে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার প্রাণের ’পরে চলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার প্রাণের ’পরে চলে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান