আমি চাহিতে এসেছি

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা।
হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,
ওগো, কতনা কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা।
ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,
ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।
তব অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া—
ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা।

Transliteration in English

Aami    chaahite esechhi shudhu ekkhani maala
Tabo    nabo probhater nobino-shishir-dhala.
Hero    sharome-jorito kato-na golap kato-na garobi karobi,
Ogo,   kato-na kusum phutechhe tomar maaloncho kori aala.
Ogo,    amalo sharotoshitalo-somir bohichhe tomari keshe,
Ogo,    kishor-oruno-kirano tomar adhare porechhe ese.
Tabo   anchalo hote bonopathe phul jetechhe poriya jhoriya -
Ogo,    anek kundo anek shephali bhorechhe tomar daala.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি চাহিতে এসেছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি চাহিতে এসেছি” গানটি শুরু হয়:

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা।
হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,
ওগো, কতনা কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি চাহিতে এসেছি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি চাহিতে এসেছি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি চাহিতে এসেছি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি চাহিতে এসেছি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান