শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে
(আমি) শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে। (আমার বেদনা ব্যাপিয়া যায় গো
বেণুবনমর্মরে মর্মরে।) বিরহদিগন্ত
পারায়ে সারা রাতি অনিমেষে
আছে জেগে মেঘে মেঘে। (বিরহের পরপারে
খুঁজিছে আকুল আঁখি মিলনপ্রতিমাখানি—
খুঁজিছে।) যে গিয়েছে দেখার
বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে।
(সে যে চোখে মোর জল রেখে গেছে চোখের সীমানা পারায়ে।)
স্বপ্নে উড়িছে তারি কেশরাশি
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।
(কেশের পরশ তার পাই রে
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।)
শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধুলিখনে
বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে—
(তার না-বলা কথার বেদনা বাজে গো—
চলার পথে পথে বাজে গো।)
কাঁপে নিশ্বাসে—
সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া
ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে।

Transliteration in English

(Aami) shraabono aakashe oi diyechhi paati
Mamo   jalo-chhalochhalo aankhi meghe meghe.
(Aamar   bedona byapiya jaay go benubanomarmare marmare.)
Birahodiganto paaraye saara raati
Animese aachhe jege meghe meghe.
(Biroher paropaare khnujichhe aakulo aankhi
Milonoprotimakhaani -  khnujichhe.)
Je     giyechhe dekhar baahire
Aachhe     taari uddese chaahi re,
(Se je   chokhe mor jal rekhe gechhe choker simana paaraye.)
Swapne urichhe taari keshoraashi
Purabo-pabono-bege meghe meghe.
(Kesher parosh taar paai re
Purabo-pabono-bege meghe meghe.)
Shyamolo tamalobone
Je pathe se chole giyechhilo bidaygodhulikhane
Bedona jaraye aachhe taari ghaase -
(Taar   na bola kothar bedona baaje go -
Chalar pathe pathe baaje go.)
Knaape nihshwaase -
Sei baare baare phire phire chaawa
Chhaayay royechhe lege    meghe meghe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” গানটি শুরু হয়:

শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে
(আমি) শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে। (আমার বেদনা ব্যাপিয়া যায় গো
বেণুবনমর্মরে মর্মরে।) বিরহদিগন্ত

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শ্রীশান্তিদেব ঘোষের সৌজন্যে (আমি) শ্রাবণ-আকাশে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান