আমি তারেই জানি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে—
তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে॥
যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো—
একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে॥
আপন মনের অন্ধকারে ঢাকল যারা
আমি তাদের মধ্যে আপনহারা।
ছুইয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো—
নয়ন আমার ছুটেছে তার আলো-করা মুখের পানে॥
Transliteration in English
Aami taarei jaani taarei jaani aamay je jan aapon jaane - Taari daane daabi aamar jaar odhikar aamar daane. Je aamare chinte paare sei chenatei chini taare go - Eki aalo chenar pathe taar praane aar aamar praane. Apon moner andhokare dhaaklo jaara Aami taader modhye aaponohaara. Chnuiye dilo sonar kaatthi, ghumer dhaaka gelo kaati go - Nayon aamar chhutechhe taar aalo-kara mukher paane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি তারেই জানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে—
ধিকার আমার দানে॥
যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো—
একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।