দ্বারে কেন দিলে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!
কার কাছে পাবে সাড়া ওগো মালিনী।
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা, আমার আঁধার ঘরে লেগেছে তালা। খুঁজে
তো পাই নি পথ, দীপ জ্বালি নি। ওই দেখো
গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে।
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে, যখন দূরের আলো জ্বালে আকাশে
অসীম পথের রাতি দীপশালিনী।
Transliteration in English
Dwaare keno dile naara ogo maalini ! Kaar kaachhe paabe saara ogo maalini ! Tumi to tulechho phul, gnethechho maala, aamar aandhar ghare legechhe taala. Khnuje to paai ni path, deep jwaali ni. Oi dekho godhulir khin aalote Diner shesher sona dobe kaalote. Aandhar nibir hole aasiyo paashe, jakhon durer aalo jwaale aakashe Asim pather raati deeposhalini.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দ্বারে কেন দিলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!
কার কাছে পাবে সাড়া ওগো মালিনী।
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা, আমার আঁধার ঘরে লেগেছে তালা। খুঁজে
তো পাই নি পথ, দীপ জ্বালি নি। ওই দেখো
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।