আমরা না-গান-গাওয়ার দল
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার।
আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে
পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্রে ওঠে—
আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার।
মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা
রে সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার।
অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলোর লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার।
Transliteration in English
Aamra naa-gaan gaawar dal re, aamra, naa-gala-saadhar. Moder bhoiroraage probhatorobi raage mukho-aandhar. Aamader ei amil-kantho-sambayer chote Paarar kukur samosware, o bhaai, bhoye phukre otthe - Aamra kebol bhoye mori dhurjotidaadar. Meghomallar dhori jodi ghate anaabrishti, Chhaatiwaalar dokan jure laage shonir drishti. Aadkhana sur jemni laagai basantobahaare Maloybaayur dhaat phire jaay, tatkhanat aaha re Sei haawate bichchhodtaap paalay shriraadhar. Aamabasayar raate jemni behag gaaite bosa Kokilgulor laage doshom dasha. Shuklokojagori nishay joyjayanti dhori, Omni mori mori Raahu-laagar bedon laage purnima-chnaadar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমরা না-গান-গাওয়ার দল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার।
মিল-কণ্ঠ-সমবায়ের চোটে
পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্রে ওঠে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।