পথিক পরান, চল্
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
পথিক পরান, চল্, চল্ সে পথে
তুই যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই।
সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা—
রইল না কিছুই।
যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই,
পথিক পরান, চল্, চল্ সে পথে তুই।
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া—
ছুঁই তারে না ছুঁই।
Transliteration in English
Pothik paran cha chal se pothe tui Je path diye gelo re tor bikelbelar jnui. Se path beye geche je tor sondhyamegher sona, Praaner chhaayabithir tole gaaner aanagona - Roilo na kichui. Je pathe taar paapri diye bichiye gelo bhnui, Pothik paraan chal chal se pothe tui. Andhokare sondhyajuthir swaponmoyee chhaaya Utthbe phute taarar mato kaayabihin maaya - Chhnui taare na chhnui.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পথিক পরান, চল্” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পথিক পরান, চল্, চল্ সে পথে
তুই যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই।
সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।