আপনি অবশ হলি, তবে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে॥
করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়—
সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে॥
বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনোমতে,
থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে—
অভয়চরণ শরণ ক’রে বাহির হয়ে যা রে॥
Transliteration in English
Aaponi abash holi tabe bal dibi tui kaare ? Utthe dnaara, utthe dnaara, bhenge poris na re. Koris ne laaj, koris ne bhoy, aaponake tui kore ne joy - Sabai takhon saara debe daak dibi tui jaare. Baahir jodi holi pathe phiris ne aar konomate, Theke theke pichhon-paane chaas ne baare baare. Nei re je bhoy tribhubane, bhoy shudhu tor nijer mone - Abhoycharon sharon kore baahir hoye ja re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আপনি অবশ হলি, তবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বশ হলি, তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে॥
করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়—
সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।