আসা-যাওয়ার মাঝখানে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে॥
আকাশে ওই কালোয় সোনায় শ্রাবণমেঘের কোণায় কোণায়
আঁধার-আলোয় কোন্ খেলা যে কে জানে
আসা-যাওয়ার মাঝখানে॥
শুকনো পাতা ধুলায় ঝরে, নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা
যায় চলে ওই অশ্রু-ভরা কোন্ গানে
আসা-যাওয়ার মাঝখানে॥
Transliteration in English
Aasa-jaawar maajkhane Ekla aachho cheye kaahar patho-paane Aakashe oi kaaloy sonay shraabon megher konay konay Aandhar aaloy kon khela je ke jaane Aasa-jaawar maajhkhane. Shukno paata dhulay jhare, nobin paatay shaakha bhare. Maajhe tumi aapon-haara, paayer kaachhe jaler dhaara Jaay chole oi oshru-bhara kon gaane Aasa-jaawar maajhkhane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আসা-যাওয়ার মাঝখানে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আসা-যাওয়ার মাঝখানে” গানটি শুরু হয়:
আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে॥
আকাশে ওই কালোয় সোনায় শ্রাবণমেঘের কোণায় কোণায়
আঁধার-আলোয় কোন্ খেলা যে কে জানে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আসা-যাওয়ার মাঝখানে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“আসা-যাওয়ার মাঝখানে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আসা-যাওয়ার মাঝখানে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আসা-যাওয়ার মাঝখানে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।