দুয়ারে দাও মোরে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে
হে। ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে হে।
মজিয়া অনুখন লালসে রব না পড়িয়া আলসে,
হয়েছে জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে হে।
আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে,
বিবিধ পথে যেন না ফিরি বহুল-সংগ্রহ-আশয়ে।
অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে,
ফিরিব নির্ভয়গৌরবে তোমারি ভৃত্যের সাজে হে॥
Transliteration in English
Duware daao more raakhiya nityo kolyan-kaaje hey. Phiribo aahwan maaniya tomaari raajyero maajhe hey. Mojiya onukhono laalose rabo na poriya aalose, Hoyechhe jarjaro jibon byartho diboser laaje hey. Aamare rohe jeno na ghiri satato bohutaro sangshaye, Bibidho pathe jeno na phiri bohul-sangroho-aashaye. Anek nripotir shaasone na rohi shonkito aasone, Phiribo nirbhoyogourobe tomari bhrityero saaje hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুয়ারে দাও মোরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে
হে। ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে হে।
নুখন লালসে রব না পড়িয়া আলসে,
হয়েছে জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে হে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।