অরূপ, তোমার বাণী
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে
আনি। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা—
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি।
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায়
লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে
দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে—
বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি॥
Transliteration in English
Arup, tomar baani Aange aamar chitte aamar mukti dik se aani. Nityokaaler utsab aobo bishwer dipalika - Aami shudhu taari maatir prodip, jwaalao taahar shikha Nirbanohin aalokodipto tomar ichhakhani. Jemon tomar basontobaay geetolekha jaay likhe Borne borne pushpe borne bone bone dike dike, Jemon tomar praaner kendre nihshwash daao pure, Shunyo taahar purno koriya dhonyo koruk sure - Bighno taahar punyo koruk tabo dokkhinopaani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অরূপ, তোমার বাণী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
রূপ, তোমার বাণী
ঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে
আনি। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা—
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।