বৈশাখের
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ। আনে
আমার মনের কোণে সেই চরণের ছন্দ।
স্বপ্নশেষে বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে
আধো-ঘুমেৱ-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ।
বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,
যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।
চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে
আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ।
Transliteration in English
Boishakher ei bhorer haawa aase mridumando. Aane aamar moner kone sei charoner chhando. Swapnoshesher baatayane hatthat-aasa khane khane Aadho-ghumer-praanto-chhowa bokulmaalar gandho. Boishakher ei bhorer haawa bahe kiser harso, Jeno re sei ure-para elo kesher sparso. Chnaapaboner knaapon-chhale laage aamar buker tale Aarek diner probhat hote hridaydolar spando.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বৈশাখের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ। আনে
আমার মনের কোণে সেই চরণের ছন্দ।
স্বপ্নশেষে বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে
আধো-ঘুমেৱ-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।