দেবতা জেনে দূরে

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
আপন জেনে আদর করি নে।
পিতা ব’লে প্রণাম করি পায়ে,
বন্ধু ব’লে দু হাত ধরি নে।
আপনি তুমি অতি সহজ প্রেমে
আমার হয়ে যেথায় এলে নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধ’রে সঙ্গী ব’লে তোমায় বরি
নে। ভাই তুমি যে ভাইয়ের মাঝে, প্রভু,
তাদের পানে তাকাই না যে তবু—
ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে।
ছুটে এসে সবার সুখে দুখে
দাড়াই নে তো তোমারি সন্মুখে,
সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে।

Transliteration in English

Debotaa jene dure roi dnaaraye,
Aapon jene aador kori ne.
Pita bole pronaam kori paaye,
Bondhu bole du-haat dhori ne.
Aaponi tumi oti sahaj preme
Aamar hoye jethay ele neme
Sethay sukhe buker modhye dhore songi bole tomay bori ne.
Bhaai tumi je bhaayer maajhe, probhu,
Taader paane taakai naa je tobu.
Bhaaiyer saathe bhaag kore mor dhan tomaar mutha keno bhari ne.
Chhute ese sabar sukhe dukhe
Dnaarai ne to tomari samukhe,
Snopiye praan klaantibiheen kaaje praansaagore jhnaapiye pori ne.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দেবতা জেনে দূরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দেবতা জেনে দূরে” গানটি শুরু হয়:

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
আপন জেনে আদর করি নে।
পিতা ব’লে প্রণাম করি পায়ে,
বন্ধু ব’লে দু হাত ধরি নে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দেবতা জেনে দূরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দেবতা জেনে দূরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দেবতা জেনে দূরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দেবতা জেনে দূরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান