দেখ্ চেয়ে দেখ্
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব।
শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।
জগতের যত কবি গ্রহ তারা শশী রবি
অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব।
কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
না জানি করেছে পান কী মহা অমৃতধারা।
না জানি কাহার কাছে ছুটে তারা চলিয়াছে—
আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব।
দেখ্ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।
দেখ্ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।
আঁখি মোর কার দিকে চেয়ে আছে অনিমিখে—
কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব।
Transliteration in English
Dekh cheye dekh tora jagoter utsab. Shon re anontokal utthe joy-joy rab. Jagoter jato kobi groho taara shoshi robi Anonto aakashe phiri gaan gaahe nabo nabo. Ki soundarjo anupamo na jaani dekhechhe taara, Na jaani korechhe paan ki maha amritodhaara. Na jaani kaahar kaachhe chhute taara chholiyachhe - Aanonde byakul jeno hoyechhe nikhilo bhabo. Dekh re aakashe cheye, kirane kiranomoy. Dekh re jagote cheye soundarjoprobaho boy. Aankhi mor kaar dike cheye aachhe animikhe - Ki katha jaagichhe praane kemone prokasi kabo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দেখ্ চেয়ে দেখ্” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব।
নন্তকাল উঠে জয়-জয় রব।
জগতের যত কবি গ্রহ তারা শশী রবি
নন্ত আকাশে ফিরি গান গাহে নব নব।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।