কী বেদনা মোর
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
কী বেদনা মোর জানো সে কি তুমি জানো
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা।
বাদল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে
ওগো সে কি তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা।
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা। ওগো
সে কি তুমি জানো।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো—
সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা।
Transliteration in English
Ki bedona mor jaano se ki tumi jaano Ogo mita, mor anek durer mita. Aaji e nibirotimir jaamini bidyutosachokitaa. Baadol baatas byepe hridoy utthichhe knepe Ogo se ki tumi jaano. Utsuk ei dukhojaagoran e ki hobe haay britha. Ogo mita, mor anek durer mita, Aamar bhabonodwaare ropan korile jaare Sajol haawar koruno paroshe se maaloti bikoshitaa. Ogo se ki tumi jaano. Tumi jaar sur diyechhile bnaadhi Mor kole aaj utthichhe se knaadi ogo se ki jaano - Sei-je tomar bina se ki bismritaa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কী বেদনা মোর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কী বেদনা মোর জানো সে কি তুমি জানো
নেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা।
বাদল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।