ধায় যেন মোর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
চিত্ত মম যখন যেথা থাকে
সাড়া যেন দেয় সে তব ডাকে,
যত বাঁধন সব টুটে গো যেন
প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
বাহিরের এই ভিক্ষা-ভরা থালি
এবার যেন নিঃশেষে হয় খালি,
অন্তর মোর গোপনে যায়
ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার
দানে। হে বন্ধু মোর, হে অন্তরতর,
এ জীবনে যা-কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে।
Transliteration in English
Dhaay jeno mor sakol bhaalobasa Probhu, tomar paane, tomar paane, tomar paane. Jaayi jeno mor sakol gobhir aasha Probhu, tomar kaane, tomar kaane, tomar kaane. Chitto mamo jakhon jethay thaake Saara jeno dey se tabo daake, Jato bnaadhon sab tute go jeno Probhu, tomar taane, tomar taane, tomar taane. Baahirer ei bhikkhabhara thaali Ebaar jeno nihshese hoy khaali, Antaro mor gopane jaay bhore Probhu, tomar daane, tomar daane, tomar daane. Hey bondhu mor, hey antartaro, E jibone ja kichhu sundor Sakoli aaj beje utthuk sure Probhu, tomar gaane, tomar gaane, tomar gaane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ধায় যেন মোর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।