দুজনে এক হয়ে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে—
দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে।
তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে—
যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।
সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোরো না ভয়—
দুজনে যাও চলে যাও— গান করে যাও তাঁহারি
জয়। ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়—
অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে।

Transliteration in English

Dujone ek hoye jaao, matha raakho eker paaye -
Dujoner hriday aaji miluk tnaari milano-chhaaye.
Tnaahari premer bege  duti praan utthuk jege -
Ja kichhu shirno molin tutuk tnaari charono-ghaaye.
Sumukhe sangsarpath, bighnobaadha koro na bhoy -
Dujone jaao chole jaao gaan kore jaao tnaahari joy.
Bhakoti lawo patheyo, shakoti hok ajeyo -
Abhayer aashisbaani aasuk tnaari prosad-baaye.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দুজনে এক হয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দুজনে এক হয়ে” গানটি শুরু হয়:

দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে—
দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে।
তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে—
যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দুজনে এক হয়ে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দুজনে এক হয়ে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুজনে এক হয়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দুজনে এক হয়ে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান