এ অন্ধকার ডুবাও
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে
ওহে অন্ধকারের স্বামী। এসো
নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারে
আমার চিত্তে এসো নামি। এ
দেহ মন মিলায়ে যাক, হইয়া যাক হারা
ওহে অন্ধকারের স্বামী।
বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারা
ওই চরণে যাক থামি।
নির্বাসনে বাধা আছি দুর্বাসনার ডোরে ওহে
অন্ধকারের স্বামী। সব
বাঁধনে তোমার সাথে বন্দী করো মোরে—
ওহে, আমি বাঁধন-কামী। আমার
প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম,
ওহে অন্ধকারের স্বামী,
সকল ঝ’রে সকল ভ’রে আসুক সে চরম—
ওগো, মরুক-না এই আমি।
Transliteration in English
E andhokar dubao tomar atol andhokare Ohey andhokarer swaami. Eso nibir, eso gobhir, eso jiban-paare Aamar chitto eso naami. E deho mor miliya jaak, hoiya jaak haara Ohey andhokarer swaami. Baasona mor, bikriti mor, aamar ichhadhaara Oi charon jaak thaami. Nirbasane bnaadha aachhe durbasanar dore Ohey andhokarer swaami. Sab bnaadhone tomar saathe bondi karo more - Ohey, aami bnaadhon-kaami. Aamar priyo, aamar shreyo, aamar se parom - Ohey andhokarer swaami. Sakol jhore sakol bhore aasuk se charom - Ogo, moruk-na ei aami.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এ অন্ধকার ডুবাও” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্ধকারে
ন্ধকারের স্বামী। এসো
নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারে
আমার চিত্তে এসো নামি। এ
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।