ওলো রেখে দে সখী
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ওলো রেখে দে সখী রেখে দে, মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা, বুঝিতে পারি
না ভাষা। ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো-লহো ব’লে পরে আরাধন— পরের চরণে আশা।
তিলেক দরশ পরশ মাগিয়া বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা—
জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা।
Transliteration in English
Olo rekhe de sokhi, rekhe de, michhe katha bhaalobasa. Sukher bedona, sohagojaatona, bujhite paari na bhaasha. Phuler bnaadhon saadher knaadon, paran snopite praaner saadhon, Laho laho bale pare aaradhan - parer charone aasha. Tilek darosh parosh maagiya, baros baros kaatore jaagiya Parer mukher haasir laagiya oshrusagore bhaasha - Jiboner sukh khnujibaare giya jiboner sukh naasha.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওলো রেখে দে সখী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওলো রেখে দে সখী রেখে দে, মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা, বুঝিতে পারি
না ভাষা। ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো-লহো ব’লে পরে আরাধন— পরের চরণে আশা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।