একি অন্ধকার

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

একি অন্ধকার এ ভারতভূমি!
বুঝি, পিতা, তারে ছেড়ে গেছ তুমি।
প্রতি পলে পলে ডুবে রসাতলে— কে তারে উদ্ধার করিবে।
চারি দিকে চাই, নাহি হেরি গতি। নাহি যে আশ্রয়, অসহায় অতি। আজি
এ আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে। তুমি
চাও পিতা, ঘুচাও এ দুখ। অভাগা দেশেরে হোয়ো না বিমুখ—
নহিলে আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে।
দেখো চেয়ে তব সহস্র সন্তান লাজে নতশির, ভয়ে কম্পমান,
কাঁদিছে সহিছে শত অপমান— লাজ মান আর থাকে না।
হীনতা লয়েছে মাথায় তুলিয়া, তোমারেও তাই গিয়াছে ভুলিয়া,
দয়াময় ব’লে আকুলহৃদয়ে তোমারেও তারা ডাকে
না। তুমি চাও পিতা, তুমি চাও চাও। এ হীনতা-পাপ এ দুঃখ
ঘুচাও। ললাটের কলঙ্ক মুছাও মুছাও— নহিলে এ দেশ
থাকে না। তুমি যবে ছিলে এ পুণ্যভবনে কী সৌরভসুধা বহিত পবনে,
কী আনন্দগান উঠিত গগনে, কী প্রতিভাজ্যোতি ঝলিত।
ভারত-অরণ্যে ঋষিদের গান অনন্তসদনে করিত প্রয়াণ—
তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত।
আজি কী হয়েছে! চাও পিতা, চাও। এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও।
মোরা তো রয়েছি তোমারি সন্তান যদিও হয়েছি পতিত।

Transliteration in English

E ki andhokar e bhaarotbhumi !
Bujhi, pita, taare chhere gechho tumi.
Proti pole pole dube rosatole -    ke taare uddhar koribe.
Chaaridike chaai, naahi heri goti.   Naahi je ashsroy, asohaay oti.
Aaji e aandhare bipodopaathare     kaahar charon dhoribe.
Tumi chaao pita, ghuchao e dukh.    Abhaaga deshere hoyo na bimukh -
Nohile aandhare bipodopaathare    kaahar choron dhoribe.
Dekho cheye tabo sahosro sontan    laaje natoshir, bhoye kompomaan.
Knaadichhe sohichhe shato apomaan -    laaj maan aar thaake na.
Hinota loyechhe maathay tuliya,    tomare taai giyachhe bhuliya,
Dayamoy bole aakulohridaye    tomareo taara daake na.
Tumi chaao pita, tumi chaao chaao.    E hinota-paap e dukkho ghuchao.
Lolate kalonko muchhao muchhao -    nohile e desh thaake na.
Tumi jabe chile punyobhabone,    ki sourabhosudha bohito pabone,
Ki aanondogaan utthito gagone,     ki protibhajoyti jholito.
Bhaarot-aronye rishider gaan    anontosadone korito proyaan -
Tomare chaahiya punyopath diya    sokole miliya cholito.
Aaji ki hoyechhe !   Chaao pita chaao.   E taap e paap e dukkho ghuchao.
Mora to royechhi tomari sontan    jodiyo hoyechhi potito.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“একি অন্ধকার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“একি অন্ধকার” গানটি শুরু হয়:

ন্ধকার এ ভারতভূমি!
বুঝি, পিতা, তারে ছেড়ে গেছ তুমি।
প্রতি পলে পলে ডুবে রসাতলে— কে তারে উদ্ধার করিবে।
তি। আজি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“একি অন্ধকার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“একি অন্ধকার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একি অন্ধকার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“একি অন্ধকার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান