শ্যামল শোভন শ্রাবণ

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
সজল বিলোল আঁচল মেলে।
পুব হাওয়া কয়, ‘ওর যে সময় গেল চলে।’
শরৎ বলে, ‘ভয় কী সময় গেল ব’লে,
বিনা কাজে আকাশ-মাঝে কাটবে বেলা অসময়ের খেলা খেলে।’
কালো মেঘের আর কি আছে দিন। ও
যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’
শরৎ বলে, ‘মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে আকাশ-মাঝে কালিমা ওর ঘুচিয়ে ফেলে।’

Transliteration in English

Shyamol shobhon shraabon tumi naai ba gele
Sajol bilol aanchol mele.
Pub haawa koy, ‘or je samay gelo chole.’
Sharot bole, ‘bhoy ki samay gelo bole,
Bina kaaje aakash-maajhe kaatbe bela asomayer khela khele’.
Kaalo megher aar ki aachhe din.
O je holo saathihin.
Pub haawa koy, ‘kaalor ebar jaayoai bhaalo.’
Sharot bole, ‘milbe jugol kaaloy aalo,
Saajbe baadol sonaar saaje aakash maajhe kaalima or ghuchiye phele’.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শ্যামল শোভন শ্রাবণ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শ্যামল শোভন শ্রাবণ” গানটি শুরু হয়:

শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
সজল বিলোল আঁচল মেলে।
পুব হাওয়া কয়, ‘ওর যে সময় গেল চলে।’
শরৎ বলে, ‘ভয় কী সময় গেল ব’লে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শ্যামল শোভন শ্রাবণ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শ্যামল শোভন শ্রাবণ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শ্যামল শোভন শ্রাবণ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শ্যামল শোভন শ্রাবণ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান