এ শুধু অলস মায়া

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এ শুধু অলস মায়া, ও শুধু মেঘের খেলা,
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন। এ
শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা,
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।
শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা
আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি—
এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে।
কুহকের দেশে যেন সাধ ক’রে পথ ভুলি
হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে।
কারে যেন দেব’ ব’লে কোথা যেন ফুল তুলি—
সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে। এ
খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে।
ভুলে ভুলে গান গাই— কে শোনে, কে নাই শোনে—
যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে

Transliteration in English

E shudhu alaso maaya,  e shudhu megher khela,
E shudhu moner saadh baatasete bisarjan.
E shudhu aaponmone maala gnethe chnire phela,
Nimesher haasikaanna gaan geye samaapan.
Shyamol pallabopaate robikare saara bela
Aaponari chhaaya loye khela kare phulguli -
Eo sei chhaayakhela basonter somirane.
Kuhaker deshe jeno saadh kore path bhuli
Hetha hotha ghuri phiri saara din aanmone.
Kaare jeno debo bole kotha jeno phul tuli -
Sondhay molin phul ure jaay bone bone.
E khela khelibe, haay, khelar saathi ke aachhe.
Bhule bhule gaan gaai -    ke shone, ke naai shone -
Jodi kichhu mone pare, jodi keho aase kaachhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এ শুধু অলস মায়া” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এ শুধু অলস মায়া” গানটি শুরু হয়:

লস মায়া, ও শুধু মেঘের খেলা,
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন। এ
শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা,
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এ শুধু অলস মায়া” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এ শুধু অলস মায়া” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এ শুধু অলস মায়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এ শুধু অলস মায়া” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান