এই কথাটাই ছিলেম

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এই কথাটাই ছিলেম ভুলে—
মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে।
অশোকবনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।
বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-ববির-বাণী-ভরা আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে ওগো ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।

Transliteration in English

Ei kathatai chhilem bhule -
Milbo aabar sabar saathe    phalgunero ei phule phule.
Ashok bone aamar hiya    ogo    nutan paatay utthbe jiya,
Buker maaton tutbe bnaadhon    jouboneri kule kule
Phaalgunero ei phule phule.
Bnaashite gaan utthbe pure
Nobin-robir-baani-bhara    aakashbinar sonar sure.
Aamar moner sakol kone   ogo   bhorbe gagon aalok dhane,
Kaannahaasir bonyari nir    utthbe aabar dule dule
Phaalguner ei phule phule.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই কথাটাই ছিলেম” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এই কথাটাই ছিলেম” গানটি শুরু হয়:

এই কথাটাই ছিলেম ভুলে—
মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে।
শোকবনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এই কথাটাই ছিলেম” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এই কথাটাই ছিলেম” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই কথাটাই ছিলেম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এই কথাটাই ছিলেম” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান