আমি তখন ছিলেম মগন
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
সে দিন তিমিরনিবিড় রাতে।
আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল
আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে
সে দিন তিমিরনিবিড়
রাতে। আমার দেহের সীমা গেল পারায়ে— ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল
হারায়ে। মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে,
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে।
Transliteration in English
Aami takhon chhilem magon gahon ghumer ghore Jakhon bristi naamlo timironibiro raate. Dike dike saghano gagano matto prolape plaabono-dhaala shraabonodhaarapaate Se din timironibiro raate. Aamar swapnoswarup baahir hoye elo, se je sango pelo Aamar sudur paarer swapnodosaro-saathe Se din timironibiro raate. Aamar deher sima gelo paaraye - khubdho boner mandrorabe gelo haaraye. Mile gelo kunjobithir sikto juthir gandhe mattohaawar chhande, Meghe meghe toritshikhar bhujangoproyate se din timiro nibiro raate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি তখন ছিলেম মগন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
সে দিন তিমিরনিবিড় রাতে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।