একবার বলো, সখী

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

একবার বলো, সখী, ভালোবাস মোরে—
রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।
সখী, ছেলেবেলা হতে সংসারের পথে পথে
মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।
পারি নে, পারি নে আর— এসেছি তোমারি দ্বার—
একবার বলো, সখী, দিবে কি আশ্রয়।
সহেছি ছলনা এত, ভয় হয়
তাই সত্যকার সুখ বুঝি এ কপালে
নাই। বহুদিন ঘুমঘোরে ডুবায়ে রাখিয়া
মোরে অবশেষে জাগায়ো না নিদারুণ
ঘায়। ভালোবেসে থাকো যদি লও লও এই হৃদি—
ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয়
আমার এ হৃদয় চাও যদি লও উপহার।

Transliteration in English

Ekbar balo sokhi, bhaalobaso more -
Rekho na pheliya aar sandeher ghore.
Sokhi, chhelebela hote    songsarer pathe pathe
Mithya morichika loye jepechhi samay.
Paari ne paari ne aar -   esechhi tomar dwaar -
Ekbar balo, sokhi, dibe ki aashroy.
Sohechhi chhalona eto, bhoy hoy taai
Sotyokaar sukh bujhi e kapale naai.
Bohudin ghumoghore   dubaye raakhiya more
Abosheshe jaagayo na nidarun ghaay.
Bhaalobese thaako jodi lawo lawo ei hridi -
Bhagno churno daghdo ei hriday aamar
E hridoy chaao jodi lawo upohaar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“একবার বলো, সখী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“একবার বলো, সখী” গানটি শুরু হয়:

একবার বলো, সখী, ভালোবাস মোরে—
রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।
সখী, ছেলেবেলা হতে সংসারের পথে পথে
মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“একবার বলো, সখী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“একবার বলো, সখী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একবার বলো, সখী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“একবার বলো, সখী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান